
স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগঞ্জে চারলেন মহাসড়ক নির্মানকাজে কর্মরত চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী রুবেল মিয়া (২৮) ওই প্রতিষ্ঠানের বালু পরিবহনকারী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
শুক্রবার সকালে পীরগঞ্জ বাসষ্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে।
নিহত রুবেল মিয়া উপজেলার কানঞ্চগাড়ী গ্রামের মৃত. সানাউল্লাহর ছেলে।
সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর-বগুড়া মহাসড়কটি চারলেনে উন্নীতকরণের জন্য চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠান সিএসসিইসি-৭ কাজ করছে।
প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মী রুবেল মিয়া শুক্রবার মোটর সাইকেল নিয়ে সড়কে দায়িত্ব পালন করা অবস্থায় পীরগঞ্জ বাসষ্ট্যান্ডে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বালুবাহী ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেল মারা যায়।
বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ ওমর ফারুক বলেন, এ ঘটনায় মামলা হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.