
অনলাইন ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে মাহাবুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চতরা ইউনিয়নের কুয়েতপুর বিলপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহাবুল একই এলাকার মৃত জাহেদ আলীর ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাহাবুল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাড়ি থেকে বেড়িয়ে যায়। সকালে বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মাহাবুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরেদহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.