
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জ উপজেলার ধানখেত থেকে সাফায়েত আকন্দ (৩৬) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাসুমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সাফায়েত আকন্দ গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার মীরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাফায়েত। রাতে আর বাড়িতে ফেরেননি। সকালে ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতরে স্ত্রী রুলি বেগম পীরগঞ্জ থানায় অজ্ঞাতমানা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাসুমুর রহমান।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.