
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা:
নোয়াখালীর বেগমগঞ্জের এক নারীকে বিবস্ত্র করে ধর্ষণ চেষ্টার খবর রবিবার (৪ অক্টোবর) রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন গত সোমবার (৫ অক্টোবর) সকাল থেকে এই ঘটনার প্রতিবাদের রেশ দেখা যায় রাজধানীতেও। এরই প্রেক্ষিতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে পীরগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সামাজিক অবক্ষয় বিরোধী তরুণ সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলার সিনিয়র সাংবাদিক সেবু মোস্তাফিজ, দৈনিক আলোর সংবাদ ডট কম পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল করিম সরকার, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক হায়দার আলী, সামাজিক অবক্ষয় বিরোধী তরুণ সমাজের আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মমিনুল ইসলাম বিধান, সোহরাব হোসেন সৌরভ, মাসুম বিল্লাহ, এএইচএম মোবাশ্বের আলী, শিক্ষার্থী নওশিন তাবাসিম আলফি প্রমুখ।
মানবন্ধনে শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবী বিচারহীনতার মনোভাবের কারণে ধর্ষণ, নারী ও নির্যাতন অতীতের সব অপরাধের রেকর্ড ভেঙ্গেছে। দেশ জুড়ে নারী ও শিশুদের উপর যে নির্যাতন নেমে এসেছে। তা মধ্য যুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এ অবস্থা চলতে থাকলে দেশে আরও ভয়াবহরূপ ধারণ করবে। যারা এ সব জঘন্যতম অপরাধের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.