
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।
তিনি জানান, শনিবার দুপুরে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের সিংহারপাড়ায় এলাকায় সাব্বির হাসান (৬) নামে এক শিশু ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। সে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের সিংহারপাড়া গ্রামের নূর আলমের ছেলে।
বাড়ির পাশে খেলতে গিয়ে ট্রাক্টরের চাকায় সাব্বির পিষ্ট হন বলে পরিবারের লোকজন জানান।
এর আগে শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুর প্রতিবন্ধী স্কুল সংলগ্ন এলাকায় গরুবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
তারা হলেন বিছনা গ্রামের মৃত মিয়াজন আলী মন্ডলের ছেলে মোবারক আলী মন্ডল (৭০) ও একই গ্রামের ছাবের আলীর ছেলে শরিফুল ইসলাম (৪৫)। তারা উভয়ে গরুবাহী ট্রলিতে করে হাটে যাওয়ার সময় এ দুর্ঘটানা শিকার হন।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহগুলো তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.