
স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগঞ্জে ৪৪ বোতলফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা বলে জানাগেছে।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে তাদেরকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কসবা সাগরপুর দীঘিপাড়া গ্রামের হযরত আলী ছেলে মেহেদী (২৪) ও একই উপজেলার ব্যাপারীটারী গ্রামের ফরমান মিয়ার ছেলে খোকন মিয়া (৩২)।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলিরবিল নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মেহেদী ও খোকনকে পুলিশ আটক করে। পরে তাদের সাথে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা।
এসময় পুলিশি উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.