
রংপুর অফিস:
রংপুরের পীরগঞ্জে বকুল ব্রিকস নামে ইটভাটায় একটি ইটভাটায় বজ্রপাতে পাচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বত্রিশ মাইল বিটিসি এলাকায় এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে আব্দুল জলিল মিয়া (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল ইসলাম (২২), চকনদী গ্রামের মোঃ শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), একই গ্রামের আলামিন মিয়ার ছেলে শাহাদাত মিয়া (২২) ও আয়তাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বিটিসি এলাকার বকুল ব্রিকস নামে ইটভাটায় শ্রমিকের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়। কিছু সময় পর ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান এক শ্রমিক।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.