
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে বালু বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোখলেছুর রহমান (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে উপজেলার খালাশপীর চতরা রোডের কাঁঠালপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোখলেছুর রহমান উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শোলঘড়িয়া গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে মোখলেছুর রহমান চতরা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে কাঁঠালপাড়া নামক স্থানে পৌঁছলে অপর দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোখলেছুর রহমান নিহত হন।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের গতি বেশি থাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.