
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ উপজেলার বিশমাইল ঘোষপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বড়দরগা ইউনিয়নের হাজিপুর গ্রামের রওশন আলীর ছেলে লিমন (২৫) ও পাশের মিঠাপুকুর উপজেলার শান্তিপুর (ভক্তিপুর) গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে রোমান (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে দিগন্ত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিকেল ৪টার দিকে ঘোষপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা লিমন ও রোমানের মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.