
পীরগঞ্জ (রংপুর):
রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবড়ী ভেন্ডাবাড়ী হাটে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীর ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রনালয় রংপুর কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও পীরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফতাবুজ্জামান আল এমরান নের্তৃত্বে অংশ গ্রহন করেন রংপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক আফসানা পারভীন, রংপুর র্যাব-১৩ এর অতিরিক্ত জেলা সুপার হাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ অত্র ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, ইউপি সদস্য এনামুল হক ও হাফিজুর রহমান।
ভোক্তা সংরক্ষন আইনে ভেন্ডাবাড়ী হাটে ফারুক মিয়ার বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ২৫ হজার, রন্জন ফার্মেসীতে কোম্পানির ফ্রি সেমপল বিক্রির দায়ে ১১ হাজার এবং আয়েজ উদ্দিনের মিষ্টির দোকানে খোলা অবস্থায় মিষ্টি রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে উক্ত হাটের প্রায় ৯০% ব্যবসা প্রতিষ্টানের মালিক তাদের প্রতিষ্টান বন্ধ করে পালিয়ে যায়। এলাকাবাসী ভোক্তা অধিকারের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে। সেই সাথে প্রতি মাসে অন্তত একবার হলেও অভিযানের দাবি জানিয়েছে সুশীল সমাজ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.