
রংপুর অফিস:
রংপুরের পীরগঞ্জে সন্ত্রাসী বাহিনীর প্রধান রাফিউজ্জামান রাখুকে গ্রেফতার করেছে র্যাব-১৩রংপুর।
আজ শুক্রবার দুপুরে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
প্রেস বার্তায় তিনি জানান, রাফিউজ্জামান রাখু দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে হত্যার উদ্দেশ্যে আঘাত, গুরুত্বর জখম, শ্লীলতাহানী ও প্রাণনাশের হুমকি সহ পীরগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে আসছে। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত করে সত্যতা পায় র্যাব। এরপরই তাকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার পীরগঞ্জ থেকে রাফিউজ্জামান রাখুকে গ্রেফতার করে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাখু বিভিন্ন ব্যক্তিকে মারধরসহ ভয়ভীতি প্রদর্শনের কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য সন্ত্রাসীকে আইনের আওতায় আনার জন্য র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃত রাখুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.