
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে এক হাজার পিস এ্যাম্পুল ইফিড্রিন (মাদক) ইঞ্জেকশনসহ মাজেদুল হক (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মাজেদুল হক পীরগঞ্জ উপজেলার ঠাকুরদাস লক্ষীপুর এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীটারী এলাকায় অভিযান পরিচালনা করে মাজেদুলকে পুলিশ আটক করে। পরে তার সাথে থাকা এক হাজার পিস এ্যাম্পুল ইফিড্রিন (মাদক) ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
এসময় পুলিশি উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার পিস এ্যাম্পুল ইফিড্রিন (মাদক) ইঞ্জেকশনসহ মাজেদুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.