
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র। তিনি বলেন, ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, স্বজন ও এলাকাবাসী জানায়, পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের খোলাহাটি গ্রামের ঘোনপাড়ায় গত মঙ্গলবার বিকালে ওই শিশু বাড়ির অদূরে ভুট্টাক্ষেতের পাশে গরুর ঘাস কাটতে যায়।
এ সময় একই গ্রামের ছামছুল মন্ডলের ছেলে সুমন মন্ডল (৩০) শিশুটির মুখে গামছা বেঁধে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি এলাকায় প্রকাশ হয়। অসুস্থ শিশুটিকে বুধবার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষক সুমন পালিয়ে যায়। পরে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.