
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছা থানা পুলিশের আয়োজনে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে রংপুর রেঞ্চের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ প্রধানমন্ত্রীর সহযোগি হিসেবে কাজ করে যাচ্ছে। লক্ষ্য অর্জনে সকলকে এক সাথে কাজ করতে হরার আহবান জানান তিনি।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) ফজলে এলাহী, পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান, সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) মীর মুহসীন মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মন্ডল প্রমুখ।
ভিডিও দেখুন:
[video width="400" height="224" mp4="http://www.mithapukur24news.com/wp-content/uploads/2019/11/Rangpur-SP.mp4"][/video]
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.