
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় মোবাইলে গান শোনানোর কথা বলে ডেকে নিয়ে ৬ বছবের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তুষার ইমরানের (১৮) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।
আজ রবিবার (৮ আগস্ট) বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম। তুষার ইমরান উপজেলার ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তুষার ইমরান গত ২৮ জুলাই দুপুরে পাশের বাড়ির ওই শিশুটিকে মোবাইল ফোনে গান শোনার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে তার নতুন বাড়ির একটি কক্ষে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ সময় শিশুটির চিৎকারে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন। পরে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির বাবা জানান, মোবাইল ফোনে গান শোনার কথা বলে তার মেয়েকে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তুষার ইমরান। ধর্ষক ও তার পরিবারের লোকজন এখন মামলা না করার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটির চিকিৎসা চলছে। অভিযুক্ত তুষার ইমরানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কালেরকন্ঠ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.