পীরগাছায় কিরণমালা জামা না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছায় ঈদে কিরণমালা জামা কিনে না দেওয়ায় মিশু আক্তার (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ রবিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম।

নিহত মিশু আক্তার উপজেলার অন্নদানগর ইউনিয়নের পেটভাতা গ্রামের মৃত জয়নাল মিয়ার মেয়ে। সে স্থানীয় অন্নদানগর বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানান, মিশু গত কয়েক দিন থেকে ঈদের জন্য মায়ের কাছ থেকে একটি কিরণমালা জামা কিনে দেয়ার আবদার করে আসছিল। কিন্তু মা জামা কিনে না দেয়ায় অভিমানে শনিবার বিকালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply