
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় আগুনে দগ্ধ হয়ে রুজিনা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামীর সঙ্গে অভিমান করে তিনি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালান বলে স্বজনরা দাবি করেছেন। শনিবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, রুজিনা বেগম উপজেলার ফকিরটারী গ্রামের আনিছুর রহমানের স্ত্রী। প্রায় দশ বছর আগে তাদের বিয়ে হয়। এ দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে রুজিনা গত সোমবার বিকেলে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দগ্ধ গৃহবধূ রুজিনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তিনি মারা যান।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান ডা. এম এ হামিদ পলাশ বলেন, ’রুজিনার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি।’
সূত্র: কালেরকন্ঠ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.