
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় ৯ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রুবেল হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার যুবককে রংপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে উপজেলার পূর্বদেবু গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানায়, ধর্ষণের শিকার ৯ বছরের শিশুটি স্থানীয় একটি ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বুধবার বিকেল ৩টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী যুবক রুবেল পাঁচ টাকা দেয়ার কথা বলে শিশুটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি তার মায়ের কাছে এ ঘটনা খুলে বললে এলাকায় তা জানাজানি হয়। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রুবেলকে রাতেই গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রুবেল ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রুবেলকে রাতেই গ্রেফতার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.