
অনলাইন ডেস্ক:
রংপুরের পীরগাছায় জুয়া খেলার সময় সাজু সরদার (৩৪) নামের এক পৌর কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দুপুরে আটককৃত কাউন্সিলরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সাজু সরদার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কান্দি ইউনিয়নের নিজপাড়া (মাঝিপাড়া) নামক স্থানে দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর বসে আসছিলো। শনিবার রাত ১২টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই জুয়ার আসরটিতে অভিযান চালায়। এ সময় জুয়ার আসর থেকে সাজু সরদারকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
রাতেই আটক কাউন্সিলর সাজুর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হলে রোববার দুপুরে জেল হাজতে পাঠানো হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া পীরগাছা থানার এসআই সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র: বার্তা২৪
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.