
রংপুর অফিস:
রংপুরের পীরগাছায় পরকীয়ায় বাধা দেয়ায় হাজেরা বেগম (৩৬) নামে তিন সন্তানের এক জননীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী।
শুক্রবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাউদার পাড় নামক গ্রামে এঘটনা ঘটে। নিহত হাজেরা সাহেব আলীর স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, হাউদার পাড় গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে সাহেব আলীর সাথে প্রায় ১৫ বছর আগে হাজেরা বেগমের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিন কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু পরপর তিন কন্যা সন্তানের জন্ম হওয়ায় স্ত্রী হাজেরা বেগমের সাথে সাহেব আলী দ্বন্ডে জড়িয়ে পড়েন। সে পুত্র সন্তানের আশায় দ্বিতীয় বিয়ের অনুমতি চান স্ত্রীর নিকট।
এঘটনায় একাধিকবার হাজেরা বেগমকে শরীরিক নির্যাতন করেন সাহেব আলী। সম্প্রতি সাহেব আলী একাধিক পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্বাম কে স্ত্রী হাজেরা এসব করতে বারন করে। এঘটনায় দুজনের মাঝে দ্বন্ডের সৃষ্টি হয়। এরই জের ধরে গত বৃহস্পতিবার রাতে স্ত্রী হাজেরা বেগমকে বেধড়ক মারপিট করেন সাহেব আলী। পরে হাজেরা বেগমকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যায়।
নিহতের ছোট ভাই ফজর আলী জানান, তার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান।
রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের অধ্যাপক ডাঃ আসমাউল হুসনা লাশের ময়নাতদন্ত করেছেন। তিনি জানান, নিহত গৃহবধূ হাজেরার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত থাকলেও তার মৃত্যুর সঠিক কারণ জানতে ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, এবিষয়টি আমি জেনেছি। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.