
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু শুভ মিয়া (৩) ওই গ্রামের ফয়জার রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শিশু শুভ বাড়ির পাশে খেলা করছিল। দুপুরের দিকে তাকে কোথায় দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা এক ঘণ্টা ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে পাশের পুকুর থেকে বেলা ১টার দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
উপজেলার তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান রওশন জামিল রবু সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র: কালের কন্ঠ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.