
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মাসুদ রানা (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মামুদ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ওই এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। মাসুদ চৌধুরাণী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারিক সূত্রে জানা যায়, মাসুদের ছোটবেলা থেকে মৃগী রোগ ছিল। বৃহস্পতিবার বিকেলে মাসুদ রানা অন্যান্য দিনের মতো বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করেন। এ ঘটনায় পীরগাছা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.