
অনলাইন ডেস্ক:
রংপুরের পীরগাছায় রাবেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের রাধাকৃষ্ণ গ্রামে থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত রাবেয়া বেগম ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাবেয়া বেগমের সন্তানেরা চাকরির সুবাদে ঢাকায় বসবাস করায় নিজ বাড়িতে একাই থাকতেন তিনি। শনিবার দুপুর পর্যন্ত বৃদ্ধা রাবেয়া বেগমের সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা তার খোঁজ করতে থাকে। এক পর্যায়ে বৃদ্ধা রাবেয়া বেগমের শয়ন ঘরে তালা লাগানো দরজার ফাঁক দিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বিকালে শয়নকক্ষ থেকে রাবেয়া বেগমের গলাকাটা লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, রাতের কোন এক সময়ে গলা কেটে রাবেয়া বেগমকে হত্যা করে দুর্বৃত্তরা।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম জানান, বৃদ্ধা রাবেয়া বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.