
রংপুর অফিস:
রংপুরের পীরগাছা উপজেলার মৌসুমি ব্যবসায়ী দেলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি ফারুক মিয়াকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ফারুকের প্রাথমিক স্বীকারোক্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মে) সকালে জেলার মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই হত্যা মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. আশরাফুল আলম পলাশ।
সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) জানান জেলার পীরগাছা থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দীর্ঘ ৭২ ঘণ্টা পর চাঞ্চল্যকর দেলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি ফারুক মিয়াকে মিঠাপুকুরের জায়গীরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে পুলিশকে তথ্য দেন।
সেই তথ্যের ওপর ভিত্তি করে ঘটনাস্থলের কাছের একটি পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় ধারালো ছুরিটি উদ্ধার করা হয়। এই হত্যাকান্ডের ঘটনায় বেশ কিছু ক্লু পাওয়া গেছে। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ ঘটনা তদন্তের কাজ করছে। আসামি ফারুক মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। সে পুলিশের কাছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৭ মে রাতে জেলার পীরগাছা উপজেলার অনন্তরাম কসাইটারী কুড়ারপার ব্রিজ এলাকায় ব্যবসায়ী দেলোয়ার হোসেন কে বাড়িথেকে ডেকে নিয়ে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার শিকার হন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.