
রংপুর অফিস:
রংপুরের পীরগাছায় মাটির নিচে পুঁতে রাখা অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার তালুক ঈশাদ নয়াটারি গ্রামের একটি বিদ্যুতের খুটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি বৈদ্যুতিক খুুঁটি সংলগ্ন সমতল জমিতে উঁচু জায়গা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে মাটি খুঁড়ে ওই তরুণীর মাথা দেখতে পায় লোকজন। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রংপুরের পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৮-২০ বছরের মধ্যে হবে।বিষয়টি নিয়ে পুলিশ অনুসন্ধানে নেমেছে।মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.