
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় নুরজাহান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার(১১ জুন) রাত ৮টার দিকে রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে রংপুর সুন্দরগঞ্জ সড়কের কান্দি ইউনিয়নের তিন পাগলার মোড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুরজাহান বেগম উপজেলার কান্দি ইউনিয়নের পূর্ব পাটক শিকড় গ্রামের সরিজল মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নুরজাহান বেগম তার ছেলের বাইসাইকেলে চড়ে ওই সড়কটি পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাদেরকে ধাক্কা দেয়। এতে মা নুরজাহান বেগম ও ছেলে সুজা মিয়া গুরুত্ব আহত হন।
এ সময় স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থা রাত ৮টার দিকে নুরজাহান বেগম মারা যান।
কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.