
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় রুমি আক্তার নামে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মে) বিকালে উপজেলার ছোট পানসিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। রুমি আক্তার ওই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
স্বজন ও এলাকাবাসী জানায়, রুমি আক্তারের সঙ্গে পাশের গ্রামের এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছেলের সঙ্গে বিয়ের দাবি জানালে পরিবারের লোকজন মেনে নেয়নি। এক পর্যায়ে রুমি আক্তার ওই ছেলের সঙ্গে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে জোরপূর্বক বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার বৈঠক হলেও বয়স কম থাকায় বিয়ের দাবি মেনে নেওয়া হয়নি। তাই মঙ্গলবার বিকাল ৪টার দিকে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রুমি।
বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.