
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে বাবু মিয়া (১৮) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।
বুধবার (৫ মে) সকালে উপজেলার কান্দি ইউনিয়নের দোয়ানী মনিরাম গ্রামে এ ঘটনা ঘটে।
খবরপেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বাবু মিয়া ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, এক বছর আগে গাইবান্ধার সাদুল্ল্যাপুরের নলডাঙ্গা এলাকায় বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকতেন বাবু মিয়া। গত ১৫ দিন আগে শ্বশুর বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার স্ত্রী সুমি আক্তার মারা যায়। এ ঘটনার পর বাবা-মার কাছে ফিরে আসেন বাবু। কিন্তু কোন ভাবে স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছিলেন না।
মঙ্গলবার (৪ মে) রাত ১১ টার দিকে নিজ বাড়িতে সবার অজান্তে বিষপান করেন তিনি। এতে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে বাবু মিয়া আত্মহত্যা করেছেন।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.