
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চৌধুরাণীর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার দামমোদরপুর ইউনিয়নের ভাঙামোড় গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই আঞ্চলিক মহাসড়কে সুন্দরগঞ্জ থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস চৌধুরাণীর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোটরসাইকেল আরোহী একই এলাকার ওয়াজেদ মিয়া (৩১) ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.