
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছা উপজেলায় নিখোঁজের ২০ ঘণ্টা পর পুকুর থেকে আকলিমা বেগম (৩০) নামে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আকলিমা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানায় কর্মরত এসআই ফজল মাহমুদের স্ত্রী।
স্বজনরা জানান, ওই গ্রামের নুরুল হকের মেয়ে আকলিমা বেগমের সঙ্গে পাশের বাড়ির ফজল মাহমুদের দীর্ঘদিন আগে বিয়ে হয়। বুধবার রাত ৮টার দিকে স্বামীর বাড়ি থেকে পাশের বাবার বাড়িতে তরকারি আনতে যান তিন সন্তানের জননী আকলিমা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনের বাড়িসহ সর্বত্র খুঁজেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আকলিমার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.