
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় ২০ বছরের ছোট ভাতিজাকে বিয়ে করেছেন চাচি। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পরে লোকলজ্জার ভয়ে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে চাচি-ভাতিজা গ্রাম ছেড়ে ঢাকা চলে যান।
জানা গেছে, পীরগাছা উপজেলার হরিচরণ পাড়া গ্রামের যুবক জাহিদ হোসেনের (২২) সঙ্গে দুই সন্তানের জননী (৪২) চাচির পরকীয়ার সম্পর্ক চলছিলো।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বামীকে তালাক দিয়ে ও নারী জাহিদ হোসেনকে বিয়ের জন্য চাপ দেন। গ্রামবাসী বিষয়টি জানতে পেরে এক লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ে দিয়ে দেন। পরে শনিবার সকালে চাচি-ভাতিজা গ্রাম ছেড়ে ঢাকা চলে যান।
উপজেলার অন্নদানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ওই নারী তার এক মেয়েকে বিয়ে দিয়েছেন এবং তার কোলে দুই মাস বয়সী আরেকটি শিশু রয়েছে। ঘটনাটি কুরুচিপূর্ণ হওয়ায় বিষয়টিতে অতটা গুরুত্ব দেইনি বলে জানান তিনি। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.