
স্টাফ রিপোর্টার:
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, প্রতিটি শিশুর সবচেয়ে বড় শিক্ষালয় হলো তার পরিবার। তাদেরকে মানুষের মতো মানুষ করতে অভিভাবকদের সর্তক থাকার আহবান জানিয়ে এসপি বলেন, মনোবিকাশ ঘটানোর জন্য যাতে শিশুরা লেখা পড়ার পাশা পাশি খেলাধুলা করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ভীষন ২০৪১ বাস্তবায়ন করতে হলে আজকের এই শিশুরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে নেতৃত্ব দেবে। তার জন্য প্রতিটি অভিভাবকে তার শিশুর প্রতি কঠোর নজরদারী রাখতে হবে। যাতে শিশুরা অসামাজিক কার্যকলাপ ও মাদকের মতো মরণ নেশায় আসক্ত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
রবিবার রংপুর পুলিশ লাইন্স সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা/অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা শেষে ১ম ও ২য় শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.