
রংপুর অফিস:
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের উত্তর অঞ্চলকে বেশি গুরুত্ব দেন। যত দিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন রংপুরের উন্নয়ন হবে।
আজ রোববার রংপুর পানি উন্নয়ন বোর্ডের অফিস ও আবাসিক এলাকা পরিদর্শন করতে এসে এসব কথা বলেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
রোববার দুপুরে পানিসম্পদ উপমন্ত্রী নগরীর আলম নগর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুর অফিস পরিদর্শনে গিয়ে অফিসের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে মত বিনিময় করেন ।তিনি পরে কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শন করেন।
উপমন্ত্রী বলেছেন, রংপুরের উন্নয়নের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নিজে নিয়েছেন। তিনি রংপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা- কর্মচারীদের আবাসিক যেকোনো সমস্যা দ্রুত সমাধানেরও নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুর অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক জাসেম বিন হোসেন জুম্মন, শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম ও রংপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কর্মচারীরা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.