
স্টাফ রিপোর্টার (রংপুর):
জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, রংপুর এর আয়োজনে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী আজ রংপুর ফাউন্ডেশন কার্যালয়স্থ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে প্রদর্শিত এ আলোকচিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে।
স্বাধিকার আদায়ের পথে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ধাপ বিভিন্ন বিখ্যাত আলোকচিত্রীর ক্যামেরায় প্রতিভাত হয়েছে।
নতুন প্রজন্মের সামনে বঙ্গবন্ধুর কর্মময় সংগ্রামী জীবনকে তুলে ধরার জন্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
আলোচকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল ওয়াহাব ভূঞা ও জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.