
নিউজ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নে মো. শাকিল (২৫) নামের এক যুবক ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছে। ট্যাবলেট খাওয়ার ৪ ঘণ্টা পর শনিবার (২৩ জুলাই) রাতে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি।
পরিবার এবং চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, মৃত শাকিল দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট গুটিপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
ওসি জানান, শনিবার বিকেলে শাকিল ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে সে মারা যায়। হাসপাতাল থেকে বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মৃত শাকিল একজন মাদকসেবী ছিলেন এবং পরিবারের সাথে তার দীর্ঘদিন ধরে কলহ ছিল। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে।
ওসি হাবিব জানান, শাকিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.