
নিউজ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে বন্ধুদের সঙ্গে ঘুনই নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে ফরিদুল ইসলাম (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) বিকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঘুনই নদীতে এ ঘটনা ঘটে।
ফরিদুল ইসলাম ওই এলাকার কালীগঞ্জ বানিয়াপাড়ার আব্দুল মামুদের একমাত্র ছেলে।
এলাকাবাসী ও স্বজনরা জানায়, বাড়ির অদূরে ঘুনই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে ফরিদুল। সাঁতার না জানায় পা পিছলে নদীর গভীরে তলিয়ে যায় সে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে খুঁজে না পেলেও পরে তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে এলাকাবাসী।
বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।বার্তা২৪
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.