
নিউজ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে আফিয়া লাভলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিষ্ণুপুর ইউপির চান্দুপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিষ্ণুপুর ইউপির চান্দুপাড়া গ্রামের আ. জলিল ও তার স্ত্রী আফিয়া লাভলী দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিক্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ ও বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারের নের্তৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী আ. জলিলের শয়ন কক্ষের মাটি খুঁড়ে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মাদক ব্যবসায়ী জলিল পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়লেও জলিলের স্ত্রী মাদক ব্যবসায়ী লাভলীকে ফেনসিডিলসহ পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.