
নিউজ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে মাদরাসার বাথরুম থেকে সুমাইয়া সুলতানা খুশি (১৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধারে করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৌর শহরের জামুবাড়ী পকিহানা খাদিজাতুল কোবরা বালিকা মাদরাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পকিহানা এলাকায় বাড়ির পাশের ওই আবাসিক মাদরাসায় চার বছর ধরে পড়াশোনা করছিল খুশি। মঙ্গলবার রাতে মোবাইলে কথা কাটাকাটি করার পর কাঁদতে কাঁদতে মাদরাসার বাথরুমে যায়। অনেকক্ষণ পরও বের না হওয়ার অন্য শিক্ষার্থীরা ডাকাডাকি শুরু করে। সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ সুমাইয়া সুলতানা খুশির লাশ উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) তার ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে হাসপাতালে পাঠানো হয়।
বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় খুশির মা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.