
নিউজ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে ৬ষ্ঠ শ্রেনীর স্কুল শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে রায়হান হক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা আদর্শপাড়া গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার।
পুলিশ জানায় ধর্ষিতা স্কুল ছাত্রীর বাবা জাহিদুল ইসলাম বদরগঞ্জ পৌর শহরের বালুয়া ভাটা আদর্শপাড়া গ্রামে কবিরুল হকের বাসা ভাড়া নিয়ে সে পরিবার পরিজন নিয়ে বসবাস করতো। ওই বাসার মালিক কবিরুল হকের ছেলে রায়হান হক সে তার বাবার সাথে গালামালের দোকানে দোকানদারী করে। শনিবার রাত ৮ টার দিকে ধর্ষিতা স্কুল ছাত্রীর মা পার্শ্বের বাড়িতে বেড়াতে যায়। এ সময় সে অন্য একটি ঘরে বসে পড়া শোনা করছিলো। এ সময় ধর্ষক রায়হান ঘরে এসে স্কুল ছাত্রীকে তার মা ডাকে বলে তার ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে জোর করে ধর্ষন করে। মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষক রায়হান মেয়েটিকে তার ঘরেই ফেলে পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় ধর্ষিতা স্কুল ছাত্রীকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এ ঘটনায় ধর্ষিতা স্কুল ছাত্রীর বাবা জাহিদুল ইসলাম বাদী হয়ে রোববার সকালে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ ধর্ষক রায়হানকে গ্রেতার করে থানায় নিয়ে আসে প্রাথমিক জিজ্ঞসাবাদে ধর্ষনের কথা স্বীকার করে।
এ ব্যাপারে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষিতা স্কুল ছাত্রীর বাবা জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান ধর্ষিতা স্কুল ছাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে ডাক্তারী পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.