
অনলাইন ডেস্ক:
বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুনকে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
জানা গেছে, সেমিনার অ্যাটেনডেন্ট পদে চাকরি পেয়েছেন সুমি খাতুন। নিয়োগপত্র দেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. মো. তাজুল ইসলামসহ শহীদ আবু সাঈদের দুই ভাই উপস্থিত ছিলেন।
জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর পর সারাদেশে আরও তীব্রভাবে ছড়িয়ে পড়ে আন্দোলন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.