
স্টাফ রিপোর্টার:
বৈশাখের দ্বিতীয় দিনে উত্তর জনপদের রংপুরের মিঠাপুকুর, বদরগন্জসহ বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি নামে।
আজ বুধবার সকাল থেকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরেই শুরু হয় ঝড়, সঙ্গে বৃষ্টি।
ঝড়বৃষ্টিতে গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৈশাখের তপ্ত গরম বাতাস নিমিষেই শীতল হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল পৌনে সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে দমকা বাতাসসহ বৃষ্টি ঝরছিল।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ঝড়ে প্রকৃতিতে ধুলো ময়লা কমেছে ঠিকই। কিন্তু আমের গুটির ব্যাপক ক্ষতিসাধন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.