ভেঙে দেওয়া হলো রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি

রংপুর অফিস:

রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে শোচনীয় পরাজয়ে ও জামানত হারানোয় দলীয় সিদ্ধান্তে ভেঙে দেওয়া হয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি। গতকাল রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে কমিটির ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে রোববার সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে শেষে কমিটি বিলুপ্তির সিদ্ধান্তের বিষয়টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান।

বিপ্লব বড়ুয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার ওপর অর্পিত ক্ষমতাবলে রংপুর মহানগর ও রংপুর জেলা শাখার বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। এতে ডা. দেলোয়ার হোসেনকে রংপুর মহানগরের আহ্বায়ক ও আবুল কাশেমকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

এছাড়া এ কে এম শাহাদাত হোসেন বকুলকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এবং মাজেদ আলী বাবলুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply