
রংপুর অফিস:
রংপুর জিলা স্কুল মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক কথা শুনেছি। সারাবিশ্বে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে এটা বৈশ্বিক সমস্যা। তারপরও আমরা পণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা করছি।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলার আট উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন কিন্তু বাস্তবায়নে করতে সময় লাগছে।মুক্তিযোদ্ধারা সুযোগ সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তারা বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন। সে কারণে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ জীবন-মান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন,দীর্ঘ ৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। করোনা মহামারীর সময় বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান দেখেছে বিশ্ব। পাকিস্তান এখন সকল ক্ষেত্রে আমাদের চেয়ে শতকরা ৫০ ভাগ পিছিয়ে আছে। এটা সম্ভব হয়েছে জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন কর্মকান্ডের জন্য।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে দিন ব্যাপি বীর মুক্তিযোদ্ধাদের পুর্নমিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেনতিনি। দিন ব্যাপি অনুষ্ঠানের মধ্যে মুক্তিযোদ্ধারা হাঁড়ি ভাঙ্গা দৌড়সহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেন। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে রসিক মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ছাফিয়া খানম, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডল প্রেসক্লাব সভাপতি মাহাবুব রহমানসহ রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েকশত বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.