
স্টাফ রিপোর্টার (রংপুর):
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরে আলোচনা সভা, ভাষা সৈনিকগণের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় রংপুর পাবলিক লাইব্রেরি চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে রংপুর জেলা প্রশাসন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম, পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট ছাফিয়া খানম, মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব সাফিউর রহমান সফি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তুষার কান্তি মন্ডল।
ভাষা সৈনিকগণের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এছাড়া মহান শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.