
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার ঈদুলপুরে অবস্থিত নর্থ বেঙ্গল জুট মিলস (প্রাঃ) লিঃ ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা ও জুট মিলসটি সচল রাখতে বাঁধা দেওয়ার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবার রহমান ।
তিনি বলেন, নর্থ বেঙ্গল জুট মিলস্ এ বর্তমানে ২৫০ কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। প্রায় ৫০০ জন পরিবার তাদের উপর নির্ভরশীল। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ বিল পরিশোধ থাকার পরেও ষড়যন্ত্রের অংশ হিসেবে শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বেআইনী ও অন্যায়ভাবে জুট মিলসটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। যা মিলটির উৎপাদন বন্ধের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। এব্যাপারে প্রতিপক্ষরা যথেষ্ঠ প্রভাব খাটিয়ে কাজটি করেছে।
তিনি আরো বলেন, নর্থ বেঙ্গল জুট মিলস নাম ঠিক রেখে ২৫ আগষ্ট ২০২২ সালে সকল স্থাপনা, স্থাবর ও অস্থাবর সম্পত্তির শেয়ার ট্রান্সফারের মাধ্যমে কোম্পানীর আইনের ১৯৯৪ অনুযায়ী বর্তমানে মিলটির মালিক আমি নিজে এবং চেয়ারম্যান হিসেবে খালেদা পারভীন দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু প্রাক্তন মালিক/ চেয়ারম্যান আবুল কাশেম ও তার ২ সহযোগী ব্যবস্থাপনা পরিচালক বলরাম সাহা ও ওয়াহেদ শাহ চৌধুরী মিলটি অন্যায়ভাবে তার কাছ থেকে হাতিয়ে নেয়ার অপচেষ্টায় মিলটি বন্ধের সকল ষড়যন্ত্র এবং তাকে হুমকি প্রদান করছে। এতে তিনি ভীত-সন্ত্রস্থসহ নানাভাবে হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন ।
সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল জুট মিলস ম্যানেজার নাহিদ প্রধান, আতিয়ার রহমান প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.