
নিউজ ডেস্ক:
বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রংপুরের শঙ্কু সমজদার। ৭১’ এর ৩ মার্চ সারাদেশের মতো রংপুরেও হরতাল পালিত হয়। হরতালের পক্ষে বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শঙ্কু সমজদার। তারপর থেকেই আজকের এই দিনটিকে শহীদ শঙ্কু দিবস পালন করে আসছে রংপুরের মানুষ।
দিবসটি উপলক্ষে আজ দুপুরে রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান শহীদ শঙ্কু সমজদারের বাড়িতে যান। এসময় তিনি শহীদ শঙ্কু সমজদারের মা দিপালী সমজদারের সাথে দেখা করেন ও তার খোঁজ খবর নেন।
এসময় জেলা প্রশাসক শহীদ শঙ্কু সমজদারের মা দিপালী সমজদারের হাতে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.