মৃত্যুর পর জানা গেল করোনা আক্রান্ত ছিলেন চিকিৎসক

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সাবেক কনসালটেন্ট ডা. আব্দুর রহমানের (৬৭) শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ বলে শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, ডা. আব্দুর রহমানের ডায়াবেটিস ছিল। সোমবার রাতে মেডিক্যাল মোড় এলাকার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। পরে ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত হয়।

এছাড়াও বৃহস্পতিবার রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৭৮ নমুনা পরীক্ষা করে আরো ১৩ জনের শরীরে করোনা ধরা পড়ে বলেও জানান সিভিল সার্জন।

এম২৪নিউজ/আখতার।