
নিউজ ডেস্ক:
রংপুরের গণেশপুরে নিজ বাসা থেকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় ও অন্যজনকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে জান্নাতুল মাওয়া ও সুমাইয়া নামে দুই চাচাত বোনকে।
পুলিশ জানায়, মধ্য গণেশপুর এলাকার ওই বাসার একটি কক্ষের মেঝেতে পড়েছিল জান্নাতুল মাওয়ার মরদেহ। আর সুমাইয়া আক্তার মীমের মরদেহ ঝুলছিল পাশের কক্ষের ফ্যানের সঙ্গে।
স্থানীয়রা জানায়, জান্নাতুল মাওয়া ছোট ও সুমাইয়া আক্তার মীম বড় বোন।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ বলেন, এটি হত্যা না আত্মহত্যা- এই মুহূর্তে বলা যাচ্ছে না। ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে অনুসন্ধান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার দুপুরে মধ্য গণেশপুরের নিজ বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা সম্পর্কে চাচাতো বোন। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.