মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:
রংপুরের কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় ১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় কাউনিয়া জংশনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতের নাম আপেল মিয়া। তিনি ঠাকুরগাঁও জেলার রূহিয়া থানার ঘনী মহিষপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
[caption id="attachment_1844" align="aligncenter" width="905"]
কাউনিয়া জংশনে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগি। ছবি: মিঠাপুকুর২৪নিউজ[/caption]
আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, আব্দুর রহিম (৫০), সুফিয়ান, জেসমিন (৩০)। ঠাকুরগাঁও জেলার রাণিশংকৈল উপজেলার আব্দুল হাকিম মিয়ার মেয়ে রোমানা বেগম, কুড়িগ্রাম জেলার রাজিবপুরের ইয়াছমিন (১৩), এনতাব মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (২০), জাহিদ হোসেনের স্ত্রী আঁখি বেগম (৩০), গাইবান্ধা সাদুল্যাপুরের সোহরাব আলী (৫০), মৃত নারায়ন চন্দ্রের ছেলে ভবেস চন্দ্র (৬০)।
আরো পড়ুন: বালিশের দাম ২৭,৭২০ টাকা!
জানা যায়, সান্তাহার থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন কাউনিয়া জংশনে লোকাল ট্রেনের ইঞ্জিন (লোকোমোটিভ) ঘুরাতে গিয়ে ওই ইঞ্জিন ট্রেনের দুইটি বগিতে সজোরে ধাক্কা দেয়। এতে বগি দুইটি দুমড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান।
আরো পড়ুন: জবিতে ছাত্রদল-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৫
শেষ খবর পাওয়া পর্যন্ত, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আরও একজনের লাশ ট্রেনের বগির ভেতর আটকে আছে বলেও জানা গেছে। এ ঘটনায় আরও ২১ জন আহত হন। আহতদের প্রথমে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.