
নিউজ ডেস্ক:
রংপুরে ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়াসহ মালামাল লুট ও তান্ডবের ঘটনায় দায়ের করা মামলায় আরও ৫ আসামী আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বুধবার দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, ৪-এর বিচারক আল মেহেবুর এ আদেশ দেন। আসামিরা হলেন সাবেক ইউপি সদস্য নুর ইসলাম, হানিফ মিয়া, রায়হান, তারিকুজ্জামান, মোজাহারুল ইসলাম। এনিয়ে ঠাকুরপাড়ার ঘটনায় মোট ৫৫ আসামীর জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানো হল।
আসামী পক্ষের আইনজীবী শফি কামাল জানান, ঠাকুরপাড়ার ঘটনায় গঙ্গচড়া থানায় দায়ের করা মামলায় ৫ আসামি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করে। আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে ১৮ জানুয়ারি আরো ৬ আসামী আত্মসমর্পণ করে। তাদেরও জেল হাজতে পাঠানো। এছাড়া ৫ জানুয়ারি ওই মামলায় আরও ৪৪জন আসামি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করে। শুনানী শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকে স্টাটাস দেওয়াকে কেন্দ্র করে হিন্দুপল্লী ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে অর্ধ শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় রংপুরের গঙ্গাচড়া থানায় একটি মামলা হয়। পরে পুলিশ তদন্ত করে ২৬৮ জনের নামে চার্জশীট দাখিল করে। আদালত চার্জশীট গ্রহণ করে আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সূত্র: উত্তরবাংলা
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.